হঠাত অকাল প্রয়ান হল অরুন জেটলির। সেই খবর ছড়াতেই দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক মহলও নিস্তব্ধ। প্রাক্তন অর্থমন্ত্রীর এভাবে চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না বহু নেতারা। বিরোধী শিবিরও স্তব্ধ। বিরোধী নেতা হলে বড় মনের মানুষ ছিলেন তিনি। অকপট স্বীকার করেছেন বহু বিরোধীরা। তাই এখন শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
বর্ষিয়ান এই মৃত্যুর খবর মিলতেই শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখেছেন, অরুণ জেটলির চলে যাওয়া মারাত্মক দুঃখের খবর। একজন অসামান্য আইনজীবী ছিলেন তিনি। দলেও তাঁর সুনাম ছিল। ভারতীয় রাজনৈতিক মহল আজীবন তাঁকে মনে রাখবেন। পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি।
No comments