সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সন্মান ‘অর্ডার অফ জায়েদ”সন্মান দিয়ে সন্মানিত করা হয়। গত এপ্রিল মাসে ইউএই দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্বন্ধকে বিশেষ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুমিকার জন্য ওনাকে এই সন্মান দেওয়ার ঘোষণা করেছিল। এই সন্মান ইউএই এর সংস্থাপক শেখ জায়েদ বিন সুলতান আক নাহয়াত এর নামে রাখা হয়েছে। এই সন্মান বিশেষ গুরুত্ব রাখে কারণ, এই পুরস্কার প্রধানমন্ত্রী মোদীকে গলফ কান্ট্রির নেতা জন্ম শতবর্ষে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ইউএই পৌঁছেছেন। সেখানে প্রধানমন্ত্রী মোদী ইউএইতে রুপে ক্রেডিট কার্ডের সূচনা করেন। এই কার্ড আরবের অনেক দোকান এবং ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুলোতে ভারতীয়রা ব্যাবহার করতে পারবেন। সংযুক্ত আরব আমিরশাহি পশ্চিম এশিয়ার প্রথম দেশ ইলেকট্রনিক পেমেন্টে ভারতের প্রণালীকে আপন করে নিলো। এর আগে সিঙ্গাপুর আর ভুটানে এই রূপে কার্ড চলত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ইউএই তে বলেন, ভারত তাঁদের কূটনৈতিক সম্পর্ক এবং ভরসা করার মতো নীতির জন্য বিশ্বে বিনোয়গের একটি আকর্ষক স্থল হয়ে উঠেছে। উনি সংযুক্ত আরব আমিরশাহি এর রাজধানী আবুধাবিতে প্রবাসী ভারতীয় ব্যাবসায়িদের একটি সভাতে এই কথা বলেন।
No comments