দু’জনের সম্পর্ক ভেঙে গেল তৃতীয় কারও উপস্থিতিতে । শুধু সম্পর্ক ভেঙে যাওয়াই নয়, তৃতীয় কারও হাজিরায় শেষ পর্যন্ত নিজের কাছের মানুষের জন্য় জীবনও দিয়ে দেন ভিকি কৌশল। এবার বিষয়টি খুলে বলা যাক ,সবেমাত্র মুক্তি পেয়েছে ভিকি কৌসল এবং নোরা ফতেহির ‘পচতাওগে’।
সেখানেই ভিকি এবং নোরার প্রেমের গল্পকে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। যেখানে নোরা ফতেহির জন্য শেষ পর্যন্ত জীবন দিয়ে দিতে দেখা যায় ভিকিকে। নোরা এবং ভিকির এই ‘মিউজিক্যাল ট্র্যাক’ মুক্তি পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে উতসাহ বাড়তে শুরু করে। ‘পচতাওগে’-র গান গেয়েছেন অরিজিত সিং।
No comments