চীনের আইনেম বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকক্ষণ ধরে এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল । অবশেষে সেই নারীকে জিজ্ঞাসাবাদ করতেই হতবাক হয়ে গেছে পুলিশ। সম্প্রতি ওই বিমানবন্দরে গারবিল পাচারের অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, প্রায় ২৪টি গারবিল ওই নারী নিজের স্কার্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্কার্টের মধ্যে একটি ছোট ব্যাগের মধ্যে গারবিলগুলো রেখেছিলেন ওই নারী। গারবিল সাধারণত ইঁদুরের মতো দেখতে। তবে অনেক ছোট। এশিয়ার বেশ কিছু দেশে গারবিলের দেখা মেলে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পাচারের উদ্দেশ্যেই গারবিলগুলো লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই নারী।
তবে জিজ্ঞাসাবাদের সময় ওই নারী জানিয়েছেন, বন্ধুদের গারবিল দেওয়ার জন্য তিনি লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পাচারের এই নতুন ধরন চিন্তা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশের পুলিশের কাছে। গত সপ্তাহেই বার্লিন বিমানবন্দরে এক ব্যক্তিকে পাইথন পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ভি/ডি
No comments