ভূত তাড়ানোর নামে ধর্ষণের চেষ্টা এক তান্ত্রিকের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভূত তাড়ানোর নামে ধর্ষণের চেষ্টা এক তান্ত্রিকের

আ জিন চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা। তিনি স্বঘোষিত প্রেততত্ত্ববিদ জিনজুয়ানের কাছে যান। তার কাছে গিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন আ জিন। আ জিন সে সময় এক মশলার দোকানে কাজ করতেন। নিজের বসের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন। বসকে বশীক…



আ জিন চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা। তিনি স্বঘোষিত প্রেততত্ত্ববিদ জিনজুয়ানের কাছে যান। তার কাছে গিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন আ জিন। আ জিন সে সময় এক মশলার দোকানে কাজ করতেন। নিজের বসের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন। বসকে বশীকরণ করার জন্য তিনি ওঝা জিনজুয়ানের দ্বারস্থ হন। জিনজুয়ান তাকে বোঝান, তার গোপনাঙ্গে নিশ্চিতভাবে কোনো দুষ্ট আত্মা বাসা বেঁধেছে।


 এ থেকে বাঁচতে হলে তাকে শরণাপন্ন হতে হবে জিনজুয়ানের। একমাত্র তার সঙ্গে মিলিত হলেই তাড়ানো সম্ভব আ জিনের গোপনাঙ্গের ভূত। এসব বুঝিয়ে জিনজুয়ান আ জিনকে একটি ঘরে নিয়ে গিয়ে নগ্ন হতে বলেন। এরপর তার সঙ্গে মিলিত হতে বলেন। এই মিলনের ফলেই ভূত পালিয়ে যাবে এবং আ জিনের বস তার প্রেমে পড়ে যাবেন বলে দাবি ছিল জিনজুয়ানের।



জিনজুয়ানের উদ্দেশ্য বুঝে কোনো মতে সেখান থেকে পালিয়ে যান আ জিন। পরে তিনি জিন জুয়ানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ জিনজুয়ানকে সেই সময়ই গ্রেপ্তার করে। জিনজুয়ান অবশ্য পুলিশকে জানান, তিনি ডায়াবেটিসে পুরুষত্বহীন। তিনি কী করে কোনো নারীকে এমন প্রস্তাব দেবেন! সেই থেকে আদালতে মামলা চলছিল। সম্প্রতি সাজাপ্রাপ্ত হয়েছেন।। 


 ভি/ডি         

No comments