ভালোবাসা দিবস আসন্ন। নিজের মনের মানুষকে ভালোবাসার কথা বলে ফেলার জন্য অপেক্ষার প্রহর গুনছেন অনেকেই। ঠিক সেই সময়, সামনে এসেছে অদ্ভুত এক প্রেমের কথা। জাপানের এক যুবক মানুষের সঙ্গে নয়, বরং একটি আরশোলাকে নিজের জীবনের ভালোবাসা বলে স্বীকার করলেন!
জাপানের ২৫ বছর বয়সী যুবক ইউটা শিনোহারা স্বীকার করেছেন, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সেই তেলাপোকাটির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। জাপানি সংবাদ সংস্থাকে তিনি জানান, যে কোনো মানবীর থেকেও ওই তেলাপোকাটিকেই বেশি আকর্ষণীয় লাগত তার। ভালোবেসে সেটির নাম তিনি দিয়েছিলেন লিজা।
এই তেলাপোকাটির প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন ইউটা যে, এটিকে আফ্রিকা থেকে বিশেষভাবে নিয়ে এসেছিলেন তিনি। রীতিমতো যৌন আকর্ষণ বোধ করতেন তিনি ওই তেলাপোকাটির প্রতি, এমন বিস্ময়কর তথ্য জানিয়েছেন ইউটা। তবে এই সম্পর্ক এক বছরের বেশি টেকেনি। কারণ আচমকাই মারা যায় লিজা। লিজার মৃত্যুর পর তাকে নিজের জীবনের অংশ করে নেয়ার জন্য সেটিকে খেয়েও নেন তিনি!
ভি/ডি
No comments