চার মাস পর শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা তুলে নিলো। গত এপ্রিলে ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলায় ২৫৮ জন মানুষ নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হয়েছিল। শুক্রবার সরকারি কর্মকর্তারা জরুরি অবস্থা প্রত্যাহারের খবর জানিয়েছে।
গত এপ্রিলে রাজধানী কলম্বোসহ পৃথক স্থানের তিনটি হোটেল ও তিনটি গির্জায় বোমা হামলা করে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। তারপর থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রতি মাসের ২২ তারিখ জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে আসছিলেন।
বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, সিরিসেনা জরুরি অবস্থার মেয়াদ আর বাড়াচ্ছেন না।
No comments