অস্ট্রেলিয়ায় মহা মূল্যবান হীরকখচিত একটি লিপ আর্টই চমকে দিয়েছে সবাইকে। আর এর থেকেও বেশি চমকে দিয়ে তার দাম সব থেকে বেশি দামি লিপ-আর্টের রেকর্ড গড়ে ঢুকে গেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর তালিকায়। প্রায় ১২৬ টি মহা মূল্যবান হীরা দিয়ে করা হয়েছে সেই লিপ আর্ট। হীরাগুলো অস্ট্রেলিয়ার রোজেনড্রফ ডায়মন্ডস বলে একটি হীরা বিক্রেতা সংস্থার সরবরাহ করা বলে জানা গেছে।
একত্রে হীরাগুলোর দাম প্রায় তিন কোটি ৭৮ লাখ টাকা টাকা বলে জানানো হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে। শার্লি অক্টাভিয়া নামের একজন মডেলের ঠোঁটে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট ধরে হীরাগুলো বসিয়ে এই লিপ আর্ট সম্পূর্ণ করেন মেক আর্টিস্ট ভ্লাদা হ্যাগেরটি। এটি তাদের বহুদিনের গবেষণা ও পরিশ্রমের ফসল বলে জানিয়েছেন তারা।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, এই কাজে প্রায় ২২ দশমিক ৯২ ক্যারেট ওজনের হীরা ব্যবহার করা হয়েছে বলে।
ভি/ডি
No comments