মহা শিবরাত্রি শিব লিঙ্গের রূপে প্রকাশিত হয়েছিল এই দিনই প্রথম বিষ্ণু ও ব্রহ্মা শিবলিঙ্গের পুজো করেন আর বলা হয় না এই শিবরাত্রিতে শিবের আর এক রূপ শিবের রূদ্র প্রকাশ করেন। মহা শিবরাত্রি শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। সেই কারণেই অনেকে ভেবে থাকেন কুমারী মেয়েরা শিবরাত্রি পূজা করলে তাড়াতাড়ি বিবাহের যোগ ও সুপাত্রের সন্ধান পাওয়া যায়।
এইজন্য শিবরাত্রির প্রায় কিছুদিন আগে থেকে মন্দির গুলোকে খুব ভালো ভাবে সাজানো হয়। দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ লেগেছিলো সমুদ্র মন্থনে অমৃত লাভের আশায়। কিন্তু সমুদ্র মন্থন কালে উঠে আসা এক তীব্র বিষাক্ত হলাহল নামক বিষের প্রভাবে সমস্ত দেবতারা ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
এই বিষ এতই বিপজ্জনক ছিল যে, তা সম্পূর্ণ মহাবিশ্ব ধ্বংস করে দিতে পারে। তখন শিব নিজে সেই বিষ পান করেন, তাঁর গলা নীল হয়ে যায়। এই কারণেই তাঁর আরেক নাম নীলকণ্ঠ। কথিত আছে এই ঘটনাকে কেন্দ্র করে মহা শিবরাত্রি পালন করা হয়।
ভি-ডি-২
No comments