শিলিগুড়িতে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিলিগুড়িতে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শিলিগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায় ওই বাড়ির নিচতলায় বৃদ্ধের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারালতা রায়। তাঁর বয়স ৮৪ বছর। রাজা রাম মোহন রায় রোড…



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শিলিগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায় ওই বাড়ির নিচতলায় বৃদ্ধের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারালতা রায়। তাঁর বয়স ৮৪ বছর। রাজা রাম মোহন রায় রোডের বাসিন্দা ওই বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায়। 



 পুলিশ গোটা বিষয়টি নিয়ে ধন্দে পড়েছে। স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শিলিগুড়ি থানার পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠায়। ওই বৃদ্ধার পরিবার এনিয়ে কিছু বলতে চায়নি।


 তবে কি করে এমন ঘটনা ঘটল তারাও কিছুটা অস্বস্তিতে পড়েছে। স্থানীয়দের অনুমান, বৃদ্ধা সম্ভবত ছাদ থেকে অসাবধানবশত পরেই মারা যেতে পারেন। তবে তাঁর এটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু   ঘন্দে তদন্তকারী অফিসাররাও।


  ভি/ডি 

No comments