বিছিন্নতাবাদীদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার নির্দল বিধায়ক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিছিন্নতাবাদীদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার নির্দল বিধায়ক

৩৭০ ধারা চালু হওয়ার আগে থেকে জম্মু কাশ্মীর জুড়ে সক্রিয় হয়ে উঠেছে এন.আই.এ। এখনও  পর্যন্ত উপত্যকার ৮০০-র বেশি সমাজকর্মী ও রাজনৈতিক নেতাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে তাদের। তার মধ্যেই গ্রেফতার করা হল কাশ্মীরের নির্দল বিধায়ক …




৩৭০ ধারা চালু হওয়ার আগে থেকে জম্মু কাশ্মীর জুড়ে সক্রিয় হয়ে উঠেছে এন.আই.এ। এখনও  পর্যন্ত উপত্যকার ৮০০-র বেশি সমাজকর্মী ও রাজনৈতিক নেতাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে তাদের। তার মধ্যেই গ্রেফতার করা হল কাশ্মীরের নির্দল বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদকে।


  উপত্যকায় শান্তি বজায় রাখতে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে কাশ্মীরকে। এরই মধ্যে সন্দেহভাজনদের উদ্দেশে তল্লাশি চালাচ্ছে জাতীয় গোয়েন্দা সংস্থা। উপত্যকায় সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে এমন বহু নেতাদের ইতিমধ্যেই আটক করেছে রাজ্যের পুলিশ।



 তাদের নামে অভিযোগ রয়েছে ভূ-স্বর্গের পরিস্থিতি বেসামাল করে তোলার। পাক মদত পুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্য করে সীমান্তে উত্তেজনা ছড়ানোর। সম অভিযোগেই গ্রেফতার করা হল নির্দল বিধায়ক রশিদকে।



ভি/ডি

No comments