রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কোনোক্রমেই বুঝিয়েও পদে রাখা যায়নি তাকে।
নিজের সিদ্ধান্তে অনড় থাকায় বিকল্প সভাপতির খোঁজ করছে কংগ্রেস। আজ শনিবারই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের আহবান করা হয়েছে। কে হবেন নতুন সভাপতি? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
কংগ্রেস সূত্রের খবর, সভাপতি পদে সম্ভাব্য নাম ঘোরাফেরা করছে মুকুল ওয়াসনিক, মল্লিকার্জুন খড়্গে,কুমারী শৈলজা, কেসি বেনুগোপালের নাম। বৈঠকের পরে জানা যাবে প্রকৃত সভাপতি কে।
ভি/ডি
No comments