বিজেপিরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে চন্দ্রকোনা রোডে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ । ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে, চায়ের দোকানে দিলীপ চ্যাটার্জী নামের বিজেপি কর্মীর সাথে বিজেপির জেলা সহ সভাপতি রাজীব কুন্ডুর হাতাহাতি হয়। রাজীব কুন্ডুর অভিযোগ, তার একটি সোনার চেন ছিল সেটি ছাড়িয়ে নেয় দিলীপবাবু,।
দিলীপ চ্যাটার্জির অভিযোগ, মারধরের সময় তার পকেটে ৫০ হাজার টাকা ছিল, সেটি নিয়ে নেয় রাজীব কুণ্ডুর লোকজন। এই ঘটনায় চন্দ্রকোনা রোড বিট হাউসে দু’পক্ষের অভিযোগ দায়েরও হয়। দিলীপ চ্যাটার্জির অভিযোগ, তাকে গতকালই হুমকি দেওয়া হয়েছিলো, থানায় অভিযোগ করলে দেখে নেওয়া হবে। অভিযোগ, শুক্রবার রাতেই তার বাড়িতে বোমাবাজি করা হয়।
বোমাবাজির ঘটনায় ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।এ কটি বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন জেলার বিজেপি সহ সভাপতি রাজীব কুন্ডু। তিনি বলেন, “দলবিরোধী কাজের জন্য দিলীপ চ্যাটার্জী দীর্ঘদিন দল থেকে বহিষ্কৃত। তিনি দলের কেউ নন এবং সরকারি জমি দখল করে মিল করেছে দিলীপবাবু। সে জমি ফেরতের জন্য স্থানীয় যুবকেরা দাবি করেছে, তাকে আমি সমর্থন করেছি।” গোষ্ঠীকোন্দলের জেরেই এই বোমাবাজি।
ভি/ডি
No comments