গ্রেফতার করা হল বসিরহাট থানার মধ্যমপুর গুলাইচন্ডি হাই স্কুলের প্রধানশিক্ষককে। শিক্ষিকাকে কু প্রস্তাব ও ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বসিরহাট থানার পুলিশ। দীর্ঘ দিন ধরে প্রধানশিক্ষক আসিক ইকবাল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। স্কুলের ছাত্রীদের পড়ার অছিলায় করে কাছে ডেকে গায়ে হাত দেওয়া, শিক্ষিকাদের কুপ্রস্তাব দেওয়া সহ শিক্ষিকাদের অপ্রীতিকর এসএমএস পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷
বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির সময় অভিভাবক ও স্থানীয় লোকেরা প্রধান শিক্ষককে ঘেরাও করে পুলিশকে খবর দেন। এক শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ।

No comments