মিড ডে মিল নিয়ে আবার বিতর্ক। সম্প্রতি চুঁচুঁড়ার এক স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত দেওয়া নিয়ে তুমুল রাজনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল । এবার একই ছবির পুনরাবৃত্তি হল উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলে । অভিযোগ, প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ১০০ জন পড়ুয়াকে মিড ডে মিলের খাবার বাবদ দেওয়া রুটি ও নুন । একটি ভিডিওতে দেখা গিয়েছে মাটিতে বসে রুটি ও নুন খাচ্ছে বাচ্ছারা ।
যদিও উত্তর প্রদেশের মিড ডে মিল কর্তৃপক্ষের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে খাদ্য বিবরণী দেওয়া হয়েছে যেখানে লেখা মিড ডে মিল বাবদ পড়ুয়াদের ভাত, ডাল,রুটি ও সবজি দেওয়া । বেশ কয়েকদিন ফল ও দুধও দেওয়া হবে।

No comments