মাটির নীচে নিকাশি পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো পাঁচ সাফাইকর্মীর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

মাটির নীচে নিকাশি পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো পাঁচ সাফাইকর্মীর

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নন্দগ্রামে মাটির নীচে নিকাশি পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো পাঁচ সাফাইকর্মীর। প্রতি বছর সারা দেশে ম্যানহোল সাফ করতে গিয়ে মারা যান কিছু সাফাইকর্মী। এই নিয়ে নানা বিতর্ক হলেও সাফাইকর্মীদের নিরাপ…





বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নন্দগ্রামে মাটির নীচে নিকাশি পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো পাঁচ সাফাইকর্মীর। প্রতি বছর সারা দেশে ম্যানহোল সাফ করতে গিয়ে মারা যান কিছু সাফাইকর্মী। এই নিয়ে নানা বিতর্ক হলেও সাফাইকর্মীদের নিরাপত্তা নিয়ে কোনও পদক্ষেপ করেনি কোনও সরকার। ভূগর্ভস্থ নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মারা যান সাফাইকর্মীরা। দশকের পর দশক ধরে এই রকম ঝুঁকি নিয়ে তাঁদের কাজ করতে হয়। অথচ, কিছু সুরক্ষা বিধি মানলে এই সব মৃত্যু অনায়াসেই আটকানো যায়।




উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মৃতদের প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।  গাজিয়াবাদের নন্দগ্রামে মাটির নীচের নিকাশি সাফ করার জন্য নেমেছিলেন এক কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নেমেছিলেন এক সাফাইকর্মী। তিনি অনেকক্ষণ পরেও উঠে না আসায় মাটির নীচে দেখতে যান আরও চার জন। আশপাশে যাঁরা দাঁড়িয়ে কাজ দেখছিলেন, তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে পাঁচ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

No comments