মুখের দাগ দূর করার সেরা কয়েকটি ঘরোয়া উপায় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখের দাগ দূর করার সেরা কয়েকটি ঘরোয়া উপায়

লেবুর রস সরাসরি দাগযুক্ত অংশে লাগিয়ে ১০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। যদি আপনার ত্বক সেনসিটিভ হয়, তবে লেবুর রসে অল্প জল মিশিয়ে নিন। সরাসরি দেবেন না। এছাড়াও চাইলে গোটা লেবু মাঝ বরাবর কেটে আক্রান্ত স্থানে ঘষতে পারেন। গোসলের …





লেবুর রস সরাসরি দাগযুক্ত অংশে লাগিয়ে ১০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। যদি আপনার ত্বক সেনসিটিভ হয়, তবে লেবুর রসে অল্প জল মিশিয়ে নিন। সরাসরি দেবেন না। এছাড়াও চাইলে গোটা লেবু মাঝ বরাবর কেটে আক্রান্ত স্থানে ঘষতে পারেন। গোসলের আগে এই অভ্যাস শরীরের দাগ দূর করতে সাহায্য করবে। এতে রয়েছে বিশেষ উপাদান, যা শরীরের গাঢ় দাগ হালকা করতে সাহায্য করে। 




ক্যাস্টর অয়েল দাগযুক্ত স্থানে লাগান। এতে রয়েছে শোষণকারী উপাদান। যা বার্ধক্যজনিত দাগ দূর করে। ভালো ফলাফলের জন্য এই তেল তুলোয় মিশিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে।





ক্যালামাইন লোশন ব্রণ বা অয়েলি স্কিনের ব্লেমিশের জন্য খুব কার্যকরী। এটি সরাসরি ত্বকে লাগিয়ে নিন। কয়েক ঘণ্টা পর পর ব্যবহার করুন। প্রতিবার ব্যবহারের আগে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কারণ ক্যালামাইন লোশনে থাকে জিঙ্ক, যা অতিরিক্ত তেল শুষে নেয়। ফলে ব্রণের সমস্যাও কমে।




কোকো বাটার যে কোনও দাগ দূরীকরণে কার্যকরী। ড্রাই স্কিনের জন্য খুব সামান্য পরিমাণে কোকোবাটার নিয়ে ত্বকের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন। সারা রাত রাখুন। কোকো বাটারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লামেটরি প্রপার্টি, যা ব্লেমিশ হালকা করে ত্বককে হাইড্রেট করে।





১ চা চামচ বেকিং সোডা এবং অল্প জলে বা অলিভ অয়েল মিশিয়ে নিয়ে পেস্ট করুন। ওই পেস্ট ত্বকের দাগযুক্ত অংশে দিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন। বেকিং সোডা ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, মৃত কোষগুলো দূর করে।





ডিমের সাদা অংশ ব্রাশ বা হাতে নিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধোয়ার পর স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটা সপ্তাহে ২ দিন ব্যবহার করুন। এছাড়া ডিমের কুসুম প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং উজ্জ্বলতাবর্ধক হিসেবে কাজ করে। এক্ষেত্রে আক্রান্তস্থানে ডিমের কুসুম ব্যবহার করে ২০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলতে হবে।




১ ভাগ অ্যাপেল সিডার ভিনিগার, ৪ ভাগ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে দিনে দু’বার মুখে স্প্রে করুন। এই সলিউশন ত্বকে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, ব্লেমিশ হালকা করে।




অ্যালোভেরা খুব কার্যকরী দাগ দূর করার জন্য। সরাসরি অ্যালোভেরা গাছের পাতা থেকে রস নিয়ে মুখে লাগাতে পারেন বা অ্যালোভেরা জেল কিনতেও পারেন। যে সমস্ত জায়গায় দাগ রয়েছে, সেখানে অল্প করে নিয়ে লাগিয়ে দু’-তিন মিনিট ম্যাসেজ করুন। এবার ধুয়ে ফেলুন। দিনে দু’বার দিতে পারেন। অ্যালোভেরা ত্বকের দাগ হালকা করে, রিজুভিনেট করে ত্বককে। অয়েলি স্কিনের জন্য বিশেষভাবে উপকারী অ্যালোভেরা।




মধু সরাসরি দাগের ওপর লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু দ্রুত দাগ হালকা করে। মধুতে রয়েছে হিউমেকট্যান্ট, যা ত্বককে নারিশমেন্ট দেয়। এর স্কিন লাইটেনিং প্রপার্টি ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। 




আলুর রস নিয়ে ১০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। দিনে ১ থেকে ২ বার করুন। আলুতে রয়েছে এনজাইম ও হালকা ব্লিচিং এজেন্ট, যা দাগ হালকা করতে সাহায্য করে।





ভি-ডি-২

No comments