জলপাইয়ের আচার রেসিপি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলপাইয়ের আচার রেসিপি

উপকরণ :


জলপাই- ১২-১৪ টি বড় সাইজের, আস্ত রসুনের কোয়া - ২০-২২ টি, আদা বাটা- ১ টেবিল চামচ, সর্ষে গুঁড়ো- ১ টেবিল চামচ, আস্ত সরষে- ১ চা চামচ, পাঁচ ফোঁড়ন গুঁড়ো-  ১ টেবিল চামচ, আস্ত পাঁচ ফোঁড়ন - ১ টেবিল চামচ, হলুদের গুঁড়ো- ১/২ চা চ…





উপকরণ :


জলপাই- ১২-১৪ টি বড় সাইজের, আস্ত রসুনের কোয়া - ২০-২২ টি, আদা বাটা- ১ টেবিল চামচ, সর্ষে গুঁড়ো- ১ টেবিল চামচ, আস্ত সরষে- ১ চা চামচ, পাঁচ ফোঁড়ন গুঁড়ো-  ১ টেবিল চামচ, আস্ত পাঁচ ফোঁড়ন - ১ টেবিল চামচ, হলুদের গুঁড়ো- ১/২ চা চামচ, লাল লংকা গুঁড়ো-  ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী, জিরার গুঁড়ো- ১/২ চা চামচ, আস্ত লাল লংকা - ৪ টি, তেজপাতা- ২ টি, ভিনেগার- ১/২ কাপ, সরষে তেল- আনুমানিক ১/২ কাপ, লবণ- ১/২ চা চামচ 





প্রণালি :



জলপাই সিদ্ধ করে জল ঝরিয়ে নিন। ছুরি দিয়ে জলপাই গুলি চারিদিকে চিরে দিন। একটি পাত্রে পাঁচ ফোঁড়ন গুঁড়ো, সরষের গুঁড়ো, হলুদ, লংকা এবং জিরার গুঁড়ো দিয়ে অল্প ভিনেগার দিয়ে পেস্ট তৈরি করুন। এখন জলপাই দিয়ে ভাল ভাবে মাখিয়ে কিছুক্ষন রেখে দিন। পাত্রে তেল গরম করে আস্ত সরষে, আস্ত পাঁচ ফোঁড়ন, আস্ত লাল লংকা এবং তেজপাতা দিয়ে কিছুক্ষন নেড়ে আস্ত রসুনের কোয়া, আদা বাটা এবং লবণ দিয়ে কিছুক্ষন নাড়ুন।




এখন জলপাই এবং বাকি সব বাটা মশলা দিয়ে ভালোভাবে নাড়ুন। ভিনেগার দিয়ে আনুমানিক ২ মিনিট এর মত নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আগুন কমিয়ে দিন। ১৫-২০ মিনিট রান্না করুন।  মাঝে মাঝে নেড়ে দিন। পাত্র থেকে নামিয়ে ঠাণ্ডা করে জারে ভরুন। অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে রোদে দিন অথবা ফ্রিজে রাখুন।






ভি-ডি-২

No comments