জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিপুল সামুদ্রিক সম্পদের হদিশ পেল৷ এই সম্পদ কোনও হীরে-মোতি-জহরতের চেয়ে কম মূল্যবান নয়৷ এই সম্পদ আসলে মূল্যবান ধাতু ও খনিজ পদার্থ৷ ভারত মহাসাগরীয় অঞ্চলের জলের তলায় লক্ষ লক্ষ টন মূল্যবান ধাতু ও খনিজ পদার্থের সন্ধান পায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা৷
কি কি ধাতু ও খনিজ পদার্থের খোঁজ পাওয়া গিয়েছে? বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনও পযর্ন্ত লাইম মাড, ফসফেট, ক্যালকারাস সেডিমেন্ট,হাইড্রোকার্বন এবং মাইক্রোনডিউলস ইত্যাদি মূল্যবান ধাতু ও খনিজ পদার্থের সন্ধান মিলেছে৷ প্রসঙ্গত, ২০১৪ সালে আন্দামান-নিকোবর, চেন্নাই, ম্যাঙ্গালুরু ও মুন্নার অববাহিকায় সামুদ্রিক সম্পদের খোঁজ পায় বিজ্ঞানীরা৷
তিন বছর গবেষণা ও অনুসন্ধান চালিয়ে বিজ্ঞানীরা ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৮১০২৫ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে দশ হাজার মিলিয়ন টন সামুদ্রিক সম্পদের হদিশ পায়৷ কোথায় কোথায় কি কি ধাতু ও খনিজ পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে তার একটি তালিকা তৈরি করেছে জিএসআই৷
ভি/ডি
No comments