আসুন জেনে নিই চুলে মেহেদি লাগানোর কিছু টিপস- মাথার তালুতে কোন ইনফেকশন থাকলে : মাথার তালুতে কোন ইনফেকশন থাকলে বা অন্যকোন সমস্যা থাকলে মেহেদি লাগাবেন না। মেহেদি তালুর ইনফেকশন আরও বাড়িয়ে দিতে পারে। তাই এক দুই সপ্তাহ অপেক্ষা করুন। ইনফেকশন ভাল হলে তারপর মেহেদী লাগান।
চুল কালার করা থাকলে : আপনি যদি চুলে কালার করে থাকেন, তবে মেহেদী লাগাবেন না। কেমিক্যাল রং এবং মেহেদী রং দুটি মিশে আপনার চুলের ক্ষতি করতে পারে। এমনকি চুল পড়া বেড়ে যেতে পারে। চুলে রং লাগানোর ৬ মাস পর মেহেদি লাগাবেন। ভ্যাসলিনের ব্যবহার : চুলে মেহেদী লাগানোর সময় কপাল, কানের আশেপাশে মেহেদী লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কপালে, কানের আশেপাশে ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে করে এই অংশগুলোতে মেহেদী রং লাগবে না।
লেবুর রসের ব্যবহার : অনেকেই মেহেদীর প্যাকে লেবুর রস ব্যবহার করে থাকে। কিন্তু মেহেদীতে লেবুর রস ব্যবহার করা উচিত নয়। লেবুর রসে অ্যাসিড আছে যা চুলকে শুষ্ক করে দেয়। লেবুর রসের পরিবর্তে আপনি চায়ের লিকার বা কফি ব্যবহার করতে পারেন। এটি মেহেদির রং আরও গাঢ় করবে।
চুল রুক্ষ করে তোলে : অনেকেই বলে মেহেদী চুল রুক্ষ করে থাকে। হ্যাঁ আপনার মাথার তালু রুক্ষ হলে মেহেদী চুল রুক্ষ করে তুলবে। তাই মেহেদীর প্যাকের সাথে তেল, টকদই ব্যবহার করুন। কিংবা মেহেদী লাগিয়ে শ্যাম্পু করে মাথায় তেল লাগান। সময় দিন : মেহেদি লাগিয়ে সাথে সাথে চুল ধুয়ে ফেলবেন না। কমপক্ষে ২ ঘণ্টা অপেক্ষা করুন। এতে মেহেদির রং চুলে ভালভাবে বসবে। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান।
ভি-ডি-২
No comments