ঠোঁটের যত্ন নিন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঠোঁটের যত্ন নিন

হাতের কাছের সাধারণ কিছু নিয়ম মেনে চললে মুক্তি পেতে পারেন  বিরক্তিকর ঠোঁটের সমস্যা থেকে।


আপনি নারী হলে লিপগ্লস অথবা লিপস্টিক সবসময়ই আপনার ব্যাগে রাখুন। এই জিনিসের উপকারিতা অনেক বেশি হঠাৎ করে নিজেকে সাজিয়ে তুলতে। ঠোঁটে হালকা রঙের …



হাতের কাছের সাধারণ কিছু নিয়ম মেনে চললে মুক্তি পেতে পারেন  বিরক্তিকর ঠোঁটের সমস্যা থেকে।


আপনি নারী হলে লিপগ্লস অথবা লিপস্টিক সবসময়ই আপনার ব্যাগে রাখুন। এই জিনিসের উপকারিতা অনেক বেশি হঠাৎ করে নিজেকে সাজিয়ে তুলতে। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক এর ছোঁয়ায় আপনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। পুরুষেরা নিয়মিত লিপবাম ব্যবহার করুন, ঠোঁট কালচে হওয়ার হাত থেকে বাঁচবে।


দুধের পুষ্টি ঠোঁটকে নরম করে। দুধকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। কিছুক্ষণ পর ঠাণ্ডা দুধকে ধীরে ধীরে ঠোঁটে মাখুন। একে ১৫ মিনিট রেখে শুষ্ক হতে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট নরম রাখার জন্য দিনে দু’বার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। মধু ঠোঁটের সমস্যা সমাধানে বেশ উপকারী। সামান্য পরিমাণ মধু নিন। সম্পূর্ণ ঠোঁটে এটি মাখুন। একে ১০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলে একটু লিপজেল নেন। ঠোঁটকে নরম করতে জলপাইয়ের তেল আরেকটি ভালো উপাদান। সামান্য জলপাইয়ের তেল নিয়ে ঠোঁটে মাখুন। প্রতিদিন দু’-তিনবার এটি ব্যবহার করলে ঠোঁট নরম করতে সাহায্য করবে। ঠোঁট কোমল এবং নরম রাখতে নিয়মিত ঠোঁটে ভেজা ব্রাশ বুলিয়ে নিন। রাতে ভ্যাসলিন দিয়ে সকালে ঠোঁটে ব্রাশ করে নেবেন। এতে ঠোঁটের মৃত কোষ উঠে যাবে, সঙ্গে ঠোঁট হবে কোমল মসৃণ।


No comments