ছোটবেলা থেকে পাইলট হবার ইচ্ছে থাকলেও সুযোগ মেলেনি কোনও দিনও৷ বিহারের ছাপরার বাসিন্দা এই ব্যক্তি নিজের স্বপ্ন কিন্তু সফল করেছেন৷ তবে সবাইকে চমকে দিয়ে যে পদ্ধতি কাজে লাগিয়েছেন তিনি, তা এককথায় নজিরবিহীন৷
নিজের টাটা ন্যানো গাড়িটিকেই হেলিকপ্টার বানিয়েছেন তিনি৷ চমকে গেলেন? ঠিকই পড়েছেন৷ একটি ন্যানো গাড়িকে হেলিকপ্টারে পরিণত করেছেন মিথিলেশ প্রসাদ৷ দিব্যি উড়ছে সেই গাড়িরূপী হেলিকপ্টার৷ শুধু বাইরে থেকেই নয়, ভিতরের ইঞ্জিন পালটে রীতিমত হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে৷
রং করা হয়েছে৷ চকচকে সেই নতুন হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে মাঠে৷ তবে এটাই প্রথম নয়, যে কোনও গাড়িকে হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে৷ এর আগে উত্তরপূর্ব চিনের একজন কৃষক, জু ইয়ুহু প্লেনে চড়ার স্বপ্ন সত্যি করেছিলেন, নিজে প্লেন বানিয়ে৷ এয়ার বাস এ৩২০ মডেলের একটি প্লেন ও রানওয়ে তৈরি করে ফেলেছিলেন তিনি৷
ভি/ডি
No comments