রাশিয়ার সামরিক বিজ্ঞানীরা একের পর এক নতুন অস্ত্র আবিষ্কার করে যাচ্ছেন। সম্প্রতি শক্তিশালী কম্ব্যাট ড্রোনের পরীক্ষা চালাল রাশিয়ান সামরিক বাহিনী।
আখোৎনিক নামের অত্যাধুনিক এই ড্রোন প্রথমবারের মতো পরীক্ষামূলক ফ্লাইট চালালো। গত ৩ আগস্ট রাশিয়ার একটি গোপন বিমান ঘাঁটি থেকে সবথেকে আধুনিক ড্রোনটি ওড়ানো হয়।
রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ড্রোনের প্রথম ফ্লাইট ২০ মিনিট স্থায়ী হয় এবং এটি ৬০০ মিটার উচ্চতায় ওঠে। পরে ড্রোনটি সফল ভাবে সঙ্গে সঙ্গে অবতরণ করতে সক্ষম হয়।
ভি/ডি
No comments