বিকিনি পরে শুকরের সাথে ফটোশ্যুট করতে গিয়ে যা ঘটল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিকিনি পরে শুকরের সাথে ফটোশ্যুট করতে গিয়ে যা ঘটল

মডেল মিশেল লুইন শুকরদের দ্বীপে বিকিনি পরে ছবি তুলতে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন।বাহামাসের ওই দ্বীপ আসলে পিগ আইল্যান্ড বা শুকর দ্বীপ নামেই পরিচিত। প্রচুর বন্য শুকরের বাস ওই দ্বীপে। শুকর দ্বীপের রাজাদের সঙ্গে নিয়েই ফটোশ্যুট করার ভাব…



মডেল মিশেল লুইন শুকরদের দ্বীপে বিকিনি পরে ছবি তুলতে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন।বাহামাসের ওই দ্বীপ আসলে পিগ আইল্যান্ড বা শুকর দ্বীপ নামেই পরিচিত। প্রচুর বন্য শুকরের বাস ওই দ্বীপে। শুকর দ্বীপের রাজাদের সঙ্গে নিয়েই ফটোশ্যুট করার ভাবনায় সাদা বিকিনি পরে দ্বীপে নামেন মিশেল।



 শুকরেরা সম্ভবত এ ধরনের কাজ পছন্দ করেনি। ফটোশ্যুটের মাঝেই মডেলের বিকিনি পরিহিত পশ্চাৎদেশে কামড় বসিয়ে দেয় এক শুকর। ভেনেজুয়েলার ৩২ বছর বয়সী ফিটনেস মডেল মিশেল একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, সুন্দর দ্বীপে সাদা বিকিনিতে ঘুরছেন তিনি। পর্যটকদের কাছে এই দ্বীপ খুবই জনপ্রিয়। যারাই এখানে যান, তারাই ওই দ্বীপে বসবাসকারী শুকরদের নিয়ে ছবি তুলে পোস্ট করেন।



 যদিও শুকররা তা যে খুব একটা পছন্দ করে না তা বোঝা গেল মিশেলের ঘটনায়। ফটোশ্যুট করতে গিয়ে এক শুকর তেড়ে গিয়ে মিশেলকে কামড়ে দেয়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে মডেল মিশেল মজার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ভিডিও ক্লিপে তাকে স্প্যানিশ ভাষায় ‘আমাকে কামড়ে দিল’ বলে চিৎকার করতে শোনা যাচ্ছে।



 ভি/ডি 

No comments