উপকরণ
১। ৩ কাপ ফ্রোজেন ও ছোট টুকরা করে কাটা কলা। ২। ১/২ কাপ টকদই। ৩। ১/৪ কাপ মিষ্টি দই। ৪। ১/২ কাপ তোকমা দানা। ৫। দেড় কাপ দুধ। ৬। ১ চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট।
প্রণালি
তোকমা দানা এক কাপ জলে ভিজিয়ে রাখতে হবে। তোকমা ছাড়া বাকি সকল উপাদান একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তবে ১-২ চা চামচ ম্যাপল সিরাপ যোগ করে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে এতে তোকমা দানা মিশিয়ে চামচের সাহায্যে নেড়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
ভি-ডি-২
No comments