উপকরণ
১. ৩টি মাঝারি আকৃতির পাকা কলা। ২. ১/৪ কাপ আনসল্টেড আমন্ড বাটার। ৩. ৩ টেবিল চামচ নারিকেল তেল। ৪. ১/২ কাপ ব্রাউন সুগার। ৫. ২-৩ টেবিল চামচ ম্যাপক সিরাপ। ৬. ১/২ চা চামচ লবণ। ৭. ৩/৪ কাপ আমন্ড মিল্ক। ৮. ১ টেবিল চামচ বেকিং পাউডার। ৯. ১ কাপ ময়দা। ১০. ১ কাপ ওটস। ১১. ১/২ কাপ আখরোট কুঁচি। ১২. ১ চা চামচ ইষ্ট।
প্রণালি
প্রথমেই ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় প্রি-হিট করতে হবে এবং মিট লোফের প্যানে পার্যমেন্ট পেপার বিছিয়ে নিতে হবে। একটি বাটিতে ইষ্ট জলে গুলিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর পাকা কলাগুলো থেতলে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে একে একে নারকেল তেল, মাখন, ব্রাউন সুগার, ম্যাপল সিরাপ, লবণ ও আমন্ড মিল্ক মিশিয়ে হুইস্ক করতে হবে। কিছুক্ষণ হুইস্ক করার পর এতে বেকিং পাউডার, ময়দা, ওটস ও পরিমানের অর্ধেক আখরোট কুঁচি যোগ করে পুনরায় মেশাতে হবে। মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে মিটলোফ প্যানে আসতে করে ঢেলে নিতে হবে। প্যানে মিশ্রণটি ভালোভাবে সেট করার জন্য বার দুয়েক উপর থেকে নিচের দিকে ঝাঁকি দিতে হবে। সেট হয়ে গেলে উপরে বাকি আখরোট কুঁচি ছড়িয়ে দিতে হবে। প্রি-হিটেড ওভেনে এক-দেড় ঘন্টা বেক করতে হবে। টুথপিকের সাহায্যে পরীক্ষা করে দেখতে হবে পাউরুটির ভেতরের অংশ ভালোভাবে হয়েছে কিনা। হয়ে গেলে ওভেন থেকে বের করে নিতে হবে। এরপর অন্তত ১০ মিনিট বাইরে রেখে দেওয়ার পর প্যান থেকে পাউরুটি বের করে কেটে নিতে হবে। ফ্রিজে সংরক্ষণ করলে ৭-১০ দিন পর্যন্ত ভালো থাকবে এই পাউরুটি।
ভি-ডি-২
No comments