রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে নিম্নচাপ সরলেও রবিবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বৃহস্পতিবার রাত থেকেই বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ দুর্বল হবে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ফলে শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ…




কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে নিম্নচাপ সরলেও রবিবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বৃহস্পতিবার রাত থেকেই বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ দুর্বল হবে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ফলে শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেও জানা গিয়েছিল।



 এমন অবস্থায় হাওয়া অফিস ফের জানিয়ে দিয়েছিল নিম্নচাপ সরে গেলেও রবিবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। রবিবার থেকে স্বমহিমায় দেখা মিলবে বর্ষার। ঘনিয়ে আসবে প্রবল বৃষ্টি।



 বিশেষ করে শনিবারের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে বলে পূর্বাভাসে জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


  ভি/ডি 

No comments