রাঁচিতে ধোনির বাসভবনে তাঁর গ্যারাজ আলো করে আছে তাঁর পছন্দের একাধিক বাইক। তবে বিশ্বজয়ী অধিনায়কের ফোর-হুইলার কালেকশনও নেহাত কম নয়। এবার সেই তালিকায় নয়া সংযোজন টুকটুকে লাল রঙের গ্রান্ড চেরোকি।
মহেন্দ্র সিং ধোনি স্ত্রী-সন্তানকে ছেড়ে এই মুহূর্তে দেশ সেবায় নিয়োজিত কাশ্মীর উপত্যকায়। কিন্তু ধোনির অনুপস্থিতিতেই গ্যারাজে নয়া সদস্য হিসেবে আগমণ ঘটল তাঁর পছন্দের গ্র্যান্ড চেরোকির।
মাহির ৮০ লাখি জিপ কোম্পানির নতুন সওয়ারের ছবি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্ত্রী সাক্ষী। গ্যারাজে বেটার হাফের নতুন গাড়ির ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে ধোনি-পত্নী লিখলেন, ‘মাহি তোমার খেলনা অবশেষে বাড়িতে। তোমাকে সত্যিই মিস করছি।’
ভি/ডি
No comments