শাহী জিলাপি রেসিপি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শাহী জিলাপি রেসিপি

উপকরন 



গুড়ো দুধ ১ কাপ ময়দা ১/৪ কাপ + ২ টেবিল চামচ লবন ১/৮ চা চামচ বেকিং পাউডার ১/২ চা চামচ জল ১/৪ কাপ তেল ২-৩ কাপ (ভাজার জন্য)   সিরার জন্য  চিনি ২ কাপ জল ৪ কাপ দারুচিনি ১ টুকরা এলাচ ১ টুকরা




প্রণালি



প্রথমে ময়দা, বেকিং পাউডার, অর…






উপকরন 



গুড়ো দুধ ১ কাপ ময়দা ১/৪ কাপ + ২ টেবিল চামচ লবন ১/৮ চা চামচ বেকিং পাউডার ১/২ চা চামচ জল ১/৪ কাপ তেল ২-৩ কাপ (ভাজার জন্য)   সিরার জন্য  চিনি ২ কাপ জল ৪ কাপ দারুচিনি ১ টুকরা এলাচ ১ টুকরা




প্রণালি



প্রথমে ময়দা, বেকিং পাউডার, অর্ধেকটা গুড়ো দুধ ও লবন একসাথে শুকনা হাতে মিশিয়ে নিন।  জলে বাকি অর্ধেক গুড়ো দুধ মিশিয়ে গ্যাসে ফুটতে দিন।  বলক উঠার সাথে সাথে গ্যাস বন্ধ করে দিয়ে দুধ ও ময়দার মিশ্রণ ঢেলে নাড়তে থাকুন।  এবার রুটির খামিরের মতন হাত দিয়ে ভালোভাবে ময়ান দিন।  খামির ১৬ ভাগ করুন।  প্রতিটি গোলা হাতে নিয়ে ছোট ছোট বল তৈরি করে তা হাত দিয়ে বেলে বেলে লম্বা করুন।  এবার একে কয়েলের মতন পেঁচিয়ে জিলাপির আকৃতি দিন। এভাবে প্রত্যেকটি জিলাপি তৈরি করুন। 





একটি পাত্রে চিনি ,জল, দারুচিনি ও এলাচ দিয়ে সিরা তৈরি করুন (সিরা খুব পাতলাও হবেনা আবার ঘনও হবেনা)।  গ্যাসে তেল গরম হতে দিন । তেল গরম হলে জিলাপিগুলো ভাজা শুরু করুন।  জিলাপিগুলো আস্তে আস্তে সময় নিয়ে গাড় বাদামি রং করে ভাজুন । এ সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখুন নাহলে জিলাপির বাইরের দিক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে ঠিকমতো হবেনা।  জিলাপি ভেজে সাথে সাথেই গরম সিরায় ছেড়ে দিন। 





এই জিলাপির ক্ষেত্রে সিরা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে সিরা যাতে গরম থাকে কিন্তু গ্যাসে বন্ধ থাকবে। এজন্য জিলাপি ভাজার শুরুতেই সিরা তৈরি করে গ্যাসে বন্ধ করে দিলে সিরা গরম থাকে।  সব জিলাপি সিরায় ছাড়া হলে গ্যাসে জ্বালিয়ে ৪-৫ মিনিটের মত জিলাপিগুলো ফুটিয়ে নিন। দেখবেন জিলাপিগুলো ফুলে একটু বড় হয়ে গিয়েছে। এবার গ্যাসে বন্ধ করে দিন।  সারারাত অথবা ৬-৭ ঘণ্টা জিলাপি সিরার মধ্যেই রেখে দিন। এ সময়ের মধ্যে জিলাপিগুলোর ভিতরে সিরা প্রবেশ করে জিলাপিগুলোর ভাল হবে।




ভি-ডি-২

No comments