পাকিস্তান ভারত সীমান্তে অস্ত্র সরবরাহের হার বাড়াচ্ছে৷ কারণ ইতিমধ্যেই ভারত পাক আন্তর্জাতিক সীমানাবরাবর ৪টি অস্ত্র ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান৷ সেই ঘাঁটিতে মজুত করা হচ্ছে অত্যাধুনিক অস্ত্র৷ ভারতীয় গোয়েন্দা দফতর সূত্রে এমনই খবর৷
গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে জম্মু সীমান্তের গা ঘেঁষা শাকারগড় এলাকায় এই অস্ত্র ঘাঁটি তৈরি করা হয়েছে৷ সেখানেই অস্ত্র সরবরাহ শুরু করা হয়েছে ইসলামাবাদের তরফে৷ স্ট্র্যাটেজির দিক থেকে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ ও যুদ্ধের ইতিহাসের সাক্ষী এই শাকারগড়৷
জানা গিয়েছে কোট, সাতরাহ, দাসকা ও গুজরানওয়ালা- এই চারটি জায়গায় অস্ত্র ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান৷ প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছে সীমান্তে পাকিস্তানি অস্ত্রভাণ্ডার গড়ে ওঠা যথেষ্ট আশঙ্কার৷ নয়াদিল্লি কড়া নজর রাখছে গোটা পরিস্থিতির ওপর৷
পাঠানকোট, কাঠুয়া ও ভারতের এক নম্বর জাতীয় সড়কের খুব কাছাকাছি অবস্থিত সীমান্তের ওপারের এই অস্ত্রঘাঁটিগুলি৷ ফলে সতর্ক করা হয়েছে ভারতীয় সেনাকে৷ এই এক নম্বর জাতীয় সড়ক গোটা কাশ্মীরকে বাকি দেশের সঙ্গে জুড়েছে৷ এখান থেকে কয়েক কিলোমিটারের দূরত্বেই আন্তর্জাতিক সীমানা৷ ফলে ভৌগোলিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এলাকা এটি৷
ভি/ডি
No comments