ফরাসি গবেষকদের সমীক্ষায় দেখা গিয়েছে, মেঘলা দিন ম্যাজম্যাজে মেজাজে কাটান মহিলারা। পাঁচশো মহিলার উপর সমীক্ষা চালিয়ে বিশেষজ্ঞরা দেখেছেন, রৌদ্রোজ্জ্বল দিনে যেখানে ২২ শতাংশ মহিলা চনমনে থাকেন, সেখানে মেঘলা দিনে ১৪ শতাংশেরও কম মহিলার কাছ থেকে সাড়া মেলে।
এতো গেল মহিলাদের ‘মুড’ ওঠাপড়ার ব্যাখ্যা। মেঘলা আকাশের প্রভাব পড়ে পুরুষ শরীরেও। বিজ্ঞান বলছে, মেঘলা দিনে পুরুষ শরীরে কমে টেস্টোস্টেরন ক্ষরণ।
সূর্যালোকের উপস্থিতি ও বেশ কিছু খাবারের পুষ্টিগুণে দেহে ভিটামিন-ডি তৈরি হয়। যা টেস্টোস্টেরন ক্ষরণ বৃদ্ধি করে। আর এই যৌন হরমোনের প্রভাবেই পুরুষ শরীরে বাড়ে যৌন কামনা।
ভি/ডি
No comments