বাঘা-যতীন ব্রীজের চাঙড় ভেঙে পড়ল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাঘা-যতীন ব্রীজের চাঙড় ভেঙে পড়ল

কয়েকদিন ধরেই কলকাতায় বিভিন্ন ব্রীজের স্বাস্থ্য পরীক্ষা চলছে৷ এবং একের পর এক উড়ালপুল এই স্বাস্থ্য পরীক্ষার আওতায় পড়েছে৷ তালিকা খুব একটা ছোট নয়৷ আর  এই স্বাস্থ্য পরীক্ষার কর্মকাণ্ডের মধ্যেই শনিবার চাঙড় ভেঙে পড়ল বাঘা যতীন ব্…




কয়েকদিন ধরেই কলকাতায় বিভিন্ন ব্রীজের স্বাস্থ্য পরীক্ষা চলছে৷ এবং একের পর এক উড়ালপুল এই স্বাস্থ্য পরীক্ষার আওতায় পড়েছে৷ তালিকা খুব একটা ছোট নয়৷ আর  এই স্বাস্থ্য পরীক্ষার কর্মকাণ্ডের মধ্যেই শনিবার চাঙড় ভেঙে পড়ল বাঘা যতীন ব্রীজ থেকে৷



 জানা গিয়েছে, এদিন দুপুর দুটো নাগাদ ওই ব্রীজ থেকে চাঙড় ভেঙে পড়ে৷ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়৷ উপস্থিত হয় সার্ভে থানার পুলিশ৷ ইতিমধ্যেই ওই ব্রীজের নীচে, কাছাকাছি যে সব ব্যবসায়ীরা রয়েছেন, তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷



এবং আজই কেএমডিএ এই ব্রীজের স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানা যাচ্ছে৷ সাস্থ পরীক্ষা করতে গিয়ে গত জুলাই মাসেই ফাটল ধরা পড়েছিল এই উড়ালপুলে৷ যান নিয়ন্ত্রণ করে রাতভোর চলেছিল স্বাস্থ্যপরীক্ষা৷ সৃষ্টি হয়েছিল তীব্র যানজট৷ পরীক্ষা শেষে কেএমডিএ একাধিক ফাটল ধরা পড়েছিল৷



 জানানো হয়েছিল, এই ব্রীজের দ্রুত মেরামতি প্রয়োজন৷ খালি করে দেওয়া হয়েছিল ব্রীজের নীচে থাকা দজোকানগুলি৷ শনিবার চাঙড় ভেঙে পড়ায় ফের একবার আতঙ্কগ্রস্ত স্থানীয়রা৷ যে কোনও সময় বড় কিছু ঘটে যাওয়ার ভয় যেন চেপে বসেছে বলে অনেকেই জানান৷


 ভি/ডি 

No comments