গ্রেফতার সন্দেহজনক বাংলাদেশি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রেফতার সন্দেহজনক বাংলাদেশি

নিউটাউন থানার পুলিশ নিউটাউন থেকে এক সন্দেহজনক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করলো। উদ্ধার একটি বাংলাদেশী পাসপোর্ট,  দুটো আলাদা নামে জাল ভারতীয় প্যানকার্ড, ভোটারকার্ড ও একটি আধারকার্ড। ধৃত ব্যক্তির নাম শাহিনুর রহমান, বাংলাদেশের সাত…





নিউটাউন থানার পুলিশ নিউটাউন থেকে এক সন্দেহজনক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করলো। উদ্ধার একটি বাংলাদেশী পাসপোর্ট,  দুটো আলাদা নামে জাল ভারতীয় প্যানকার্ড, ভোটারকার্ড ও একটি আধারকার্ড। ধৃত ব্যক্তির নাম শাহিনুর রহমান, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা।



মুকুল শেখ ও মুকুল হালদার নামে ভারতীয় প্যানকার্ড, ভোটারকার্ড ও আধারকার্ড তৈরি করিয়েছিল সে। কী ভাবে এই কার্ড তৈরি হয়েছে, কে করে দিয়েছে এবং কেন করেছে, এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। পুলিশ সূত্র মারফত খবর পায় যে, এক বাংলাদেশি ঘূণি মাঝের পাড়াতে বসবাস করছে এবং গৌরাঙ্গ নগরে তার সাইকেলের দোকান রয়েছে।



 সেই সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। এর পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় সামনে আসে। জানা যায়, চার বছর ধরে ওই এলাকায় বাস করছে ধৃত বাংলাদেশি। এর পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ভারতীয় জাল ভোটার কার্ড, প্যান ও আধারকার্ড। শনিবার তাকে বারাসাত কোর্টে তোলা হবে 


ভি/ডি 

No comments