ফের একবার দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রানিকে। রানি মুখার্জি কামব্যাক করছেন তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত শিবানী শিবাঙ্গি-র চরিত্র দিয়েই। সৌজন্যে যশ ব্যানারের নতুন সিক্যুয়েল ছবি ‘মর্দানি-২’। ঠিক হয়ে গিয়েছে ছবির রিলিজ ডেটও।
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে ২০১৯-এর ১৩ ডিসেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে রানি মুখার্জির কামব্যাক ফিল্ম ‘মর্দানি-২’। ২০১৮ সালের ১০ ডিসেম্বর নিজের পর্দায় ফেরার কথা ঘোষণা করেছিলেন রানি। জানিয়েছিলেন, মর্দানির সিক্যুয়েল দিয়েই ফিরবেন তিনি। টুইট করে মর্দানির সিক্যুয়েলের খবর সিলমোহর বসিয়েছিল যশ রাজ ব্যানার।
এই ঘোষণার সাত মাসের মধ্যেই নতুন ছবির রিলিজ ডেট ঘোষণাও হয়ে গেল। মর্দানির সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বে থাকবেন গোপী পুরুথান। এই পুরুথানই ছিলেন মর্দানির গল্পের লেখক। প্রযোজনায় থাকছেন আদিত চোপড়া।
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির রিলিজ ডেট ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে রানি ভক্তদের মধ্যে। সকলেই বলছেন, ফের একবার শিবানী শিবাঙ্গি-র চরিত্রে পর্দা কাঁপাবেন অভিনেত্রী।
ভি-ডি-২
No comments