মানসিক চাপে হতে পারে সিজোফ্রেনিয়া - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানসিক চাপে হতে পারে সিজোফ্রেনিয়া

আজকাল পরিবারের সদস্যদের মধ্যে যদি কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হয় তাহলে চিকিৎসা করানোর আগেই সমস্যা লুকোতে ব্যস্ত হয়ে পড়ে তারা। এমনই এক কঠিন মানসিক সমস্যা সিজোফ্রেনিয়া।  প্রাথমিক পর্যায়ে সিজোফ্রেনিয়ার চিকিৎসা না করানো হলে তা ক্…





আজকাল পরিবারের সদস্যদের মধ্যে যদি কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হয় তাহলে চিকিৎসা করানোর আগেই সমস্যা লুকোতে ব্যস্ত হয়ে পড়ে তারা। এমনই এক কঠিন মানসিক সমস্যা সিজোফ্রেনিয়া।  প্রাথমিক পর্যায়ে সিজোফ্রেনিয়ার চিকিৎসা না করানো হলে তা ক্রনিক সমস্যা হয়ে উঠতে পারে।



মানসিক রোগ সম্পর্কে ধারণায় স্বচ্ছতার অভাব থাকায় অধিকাংশ ক্ষেত্রেই চরম অবস্থায় পৌঁছে যায় সিজোফ্রেনিয়া। এই রোগে আক্রান্তের ভাবনা-চিন্তা, অনুভূতি, কাজের উপর প্রভাব ফেলে।  ঠিক কী কারণে কেউ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন তার কোন নির্দিষ্ট কারণ এখনও খুঁজে পাননি বিজ্ঞানীরা। কোন অভিজ্ঞতার ফলে অত্যাধিক মানসিক চাপ থেকে এই সমস্যা হতে পারে।


এ ছাড়া বংশগত কারণ, মস্তিষ্কে রাসায়নিকের ভারসাম্যের অভাব, অনেক সময় ভয়াবহ ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে সিজোফ্রেনিয়া। যে কোনও বয়সের মানুষই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারেন। সাধারণত ১৬-৩০ বছর বয়সের মধ্যেই এই রোগের প্রথম লক্ষণ দেখা যায়।


ভি/ডি 

No comments