প্রথম টেস্ট জিতেছে শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ কিউইদের কাছে। কিন্তু, শত্রু বৃষ্টি। প্রথম দিনে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল টস। বৃষ্টি থামতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বিক্ষিপ্ত বৃষ্টির কারণে, প্রথম দিনে ৩৬.৩ ওভার খেলা হয়। খেলা শেষে শ্রীলঙ্কা ২ উইকেটে হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে সোমারভিল ১টি ও গ্র্যান্ডহোমি ১ টি করে উইকেট নিয়েছেন।
প্রথমদিন, ওপেনার ও অধিনায়ক, দিমুথ করুনারত্নে ৪৯ রানে নট আউট থেকেছিলেন, তার সঙ্গে এঞ্জেলো ম্যাথিউজ ০ রানে ক্রিজে ছিলেন। আজ সেখান থেকেই শুরু হয় খেলা। খেলা শুরু হওয়ার ৮ রানের মধ্যেই ব্যক্তিগত ২ রানে আউট হন ম্যাথিউজ, উইকেটটি নেন বোল্ট।
এরপর ওই ওভারেই ০ রানে কুশল পেরেরা প্যাভিলিয়নে ফেরান বোল্ট। ৯৩ রানে ৪ উইকেট পড়তেই, ৫ নম্বরে ব্যাট করতে নামে ধনঞ্জয় ডি সিলভা। ৩৭ রানের পার্টনারশিপ গড়ার পরেই ব্যক্তিগত ৬৫ রানে আউট হন অধিনায়ক করুনারত্নে। উইকেট নেন টিম সাউদি, এরপর ওই ওভারের শেষ বলে ব্যক্তিগত ০ রানে প্যাভিলিয়নে ফেরেন নিরোসান ডিকেওয়ালা।
দ্বিতীয় দিনে কিউইদের হয়ে ২ টি করে উইকেট নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা - দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, এঞ্জেলো ম্যাথিউজ, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, নিরসান ডিকেওয়েলা, দিলরুয়ান পেরেরা,
সুরঙ্গ লাকমাল, লাহিরু কুমারা, লাসিথ এম্বুলডেনিয়া।
নিউজিল্যান্ড - জীত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডে গ্র্যান্ডহোমি, টিম সাউদী, উইলিয়াম সোমারভিল, ট্রেন্ট বোল্ট, এজাজ প্যাটেল।



No comments