তৃতীয় অ্যাশেজের প্রথম ইনিংসে স্মিথহীন অস্ট্রেলিয়াকে ১৭৯ তে গুঁড়িয়ে দেয় ইংল্যান্ড, ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অসহায় রূপ তুলে ধরেছিলেন জোফ্রে আর্চার। কিন্তু দ্বিতীয় দিনে, সেই চাককের ইংল্যান্ডকেই মনে হল নড়বড়ে। ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে সেই রান তাড়া করে তো দূরের কথা, ৬৭ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড শিবির।
দ্বিতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন তরুণ ওপেনার ররি বার্নস ও অভিজ্ঞ ওপেনার জ্যাসন রয়। ১০ রান পূর্ণ হতেই ব্যক্তিগত ৯ রানে জ্যাসন রয় লকে প্যাভিলিয়নে পাঠান অজি বোলার জস হ্যাজেলউড। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক জো রুট। কোনো রান না যোগ করেই ০ রানে হ্যাজেলউডের ওভারে আউট হন রুট। এরপর ৪ নম্বরে নামেন জো ডেনলি, তরুণ বার্নসের সাথে আরো ১০ রান যোগ করার পরেই ব্যক্তিগত ৯ রানে বার্নসকে প্যাভিলিয়নে ফেরান কামিন্স। এরপর ব্যাট করতে নামেন অলরাউন্ডার বেন স্টোকস। দলের ৩৪ রান পূরণ হওয়ার পরেই ব্যক্তিগত ৮ রানে জেমস প্যাটিনসনের ওভারে আউট হন বেন স্টোকস, ব্যাটে নামেন জনি বেয়ার্স্ট। এরপর জেমস প্যাটিনসনের ওভারেই ব্যক্তিগত ১২ রানে আউট হন জো ডেনলি। ৪৫ রানে ৫ উইকেটে ব্যাট করতে নামেন জস বাটলার। ৪৫ রানেই ৬ষ্ঠ উইকেটে আউট হন জনি, হেজেলউডের ওভারে।
এরপর নামে ক্রিস ওকস। দলের ৫৪ রানে, ব্যক্তিগত ৫ রানে আউট হন অলরাউন্ডার ক্রিস ওকস, উইকেট নেন প্যাট কামিন্স। ব্যাটে নামেন জোফ্রে আর্চার। এর পর আরো ২ রান যোগ হতেই হেজেলউডের ওভারে আউট হন বাটলার ব্যক্তিগত ৫ রানে, ব্যাটে নামেন স্টুয়ার্ট ব্রড। এরপর দলের ৬৬ রানে ব্যক্তিগত ৭ রানে, কামিন্সের ওভারে আউট হন জোফ্রে। ব্যাট করতে নামেন শেষ ব্যাটসম্যান জ্যাক লিচ। ব্যাক্তিগত ১ রানে হেজেলউড আউট করেন লিচ কে। ব্যক্তিগত ৪ রানে নটআউট থাকেন ব্রড।
অস্ট্রেলিয়ার হয়ে জস হেজেলউড ৫টি, প্যাট কামিন্স ৩টি এবং জেমস প্যাটিনসন ২টি উইকেই নেন।
ইংল্যান্ড - জ্যাসন রয়, ররি বার্নস, জো রুট, জো ডেনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ার্স্ট, ক্রিস ওকস, জোফ্রে আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।
অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, মারনাস লাবুসাগনে, ট্রভিশ হেড, ম্যাথিউ ওয়েড, টিম পেইন, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, নাথান লিওন, জস হেজেলউড।



No comments