অধিনায়ক ব্যর্থ, সহ অধিনায়কের ব্যাটে ভর করে ২০৩ রান ভারতের! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অধিনায়ক ব্যর্থ, সহ অধিনায়কের ব্যাটে ভর করে ২০৩ রান ভারতের!

বিশ্বচ্যাম্পিয়নশিপে গতকাল প্রথমবার খেলতে নেমেছে ভারত-ওয়েস্টইন্ডিজ । টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টির থাবা এবং ভিজে মাঠের কারনে ৬৮.৫ ওভারের বেশি খেলা গড়ায়…






বিশ্বচ্যাম্পিয়নশিপে গতকাল প্রথমবার খেলতে নেমেছে ভারত-ওয়েস্টইন্ডিজ । টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টির থাবা এবং ভিজে মাঠের কারনে ৬৮.৫ ওভারের বেশি খেলা গড়ায়নি। প্রথম দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ভারতের রান ২০৩।
শুরু থেকেই নড়বড়ে ব্যাটিং ভারতের। ব্যক্তিগত এবং ভারতের ৫ রানে প্রথম আউট হন মায়াঙ্ক আগরওয়াল, উইকেটটি নেন কেমার রোচ। এরপরে ভারতের স্কোরবোর্ডে আরো ২ রান যোগ করতেই ভারতের আর এক বড় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকেও ব্যক্তিগত ০২ রানে প্যাভিলিয়নে ফেরান  রোচ। সবার লক্ষ্য ছিল অধিনায়ক কোহলির ব্যাটে। শেষ ২ টি ওয়ান ডে-তে সেঞ্চুরি করার পর, টেস্টে মুখিয়ে ছিল ক্রিকেট প্রেমীরা।










 কিন্তু হতাশ করেন ভারত অধিনায়ক। ব্যক্তিগত ৯ রানে, ভারতের স্কোর ২৫ হতেই গ্যাব্রিয়েলের বলে আউট হন বিরাট কোহলি। এরপর ভারতকে আশ্বাস দেখায়, ভারতের অন্যতম ওপেনার লোকেশ রাহুল এবং সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে তারা ৬৮ রান যোগ করার ভারতের স্কোর ৯৩ করতেই। ভারতের ৫ম উইকেটে ব্যক্তিগত ৪৪ রানে লোকেশ রাহুলকে প্যাভিলিয়নে ফেরান রস্টন চেজ। ৬ষ্ঠ উইকেটে ভারতের সহ অধিনায়ক এবং নতুন হনুমা বিহারী ৮২ রান যোগ করে। এরপর ব্যক্তিগত ৩২ রানে কেমারের বলে আউট হন হনুমা। এরপর ১৮৯ রানে আউট হন সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। ব্যক্তিগত ৮১ রানে আউট হন রাহানে, উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। এরপর ২০৩ রানে খেলা বন্ধ হয়ে যায়। ক্রিজে নট আউট আছেন রিষভ পন্থ ব্যক্তিগত ২০ রানে এবং রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ৩ রানে।










ভারত- মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ - ক্রেগ ব্রেথওয়েট, জন ক্যাম্পবেল, সাই হোপ, সামরাহ ব্রুকস,
ডারেন ব্রাভো, সিমরন হেটমায়ার, রস্টন চেজ, জেসন হোল্ডার, মিগুয়েল কামিন্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

No comments