অন্ডালে চারটি বাড়িতে চুড়ির ঘটনা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অন্ডালে চারটি বাড়িতে চুড়ির ঘটনা

ঘটনাটি বৃহস্পতিবার রাতের। অন্ডালের জে কে রোপওয়ের কলোনিতে পর পর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি।ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা পর পর চারটি বাড়ি সাফ করে চম্পট দেয়।শুক্রবার স্থানীয়রা দেখেন সুমন মুখার্জির বাড়ির দরজা ভাঙ্গা ,সঙ্গে …




ঘটনাটি বৃহস্পতিবার রাতের। অন্ডালের জে কে রোপওয়ের কলোনিতে পর পর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি।ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা পর পর চারটি বাড়ি সাফ করে চম্পট দেয়।শুক্রবার স্থানীয়রা দেখেন সুমন মুখার্জির বাড়ির দরজা ভাঙ্গা ,সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাদের ।খবর দেওয়া হয় অন্ডাল থানায়। গৃহকর্ত্রী গার্গী মুখার্জি জানান,তারা দেশের বাড়িতে ছিলেন ,সেই কারণে ঘর ছিল ফাঁকাই।চোরের দল ফাঁকা ঘর পেয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে।




আলমারি ভেঙে ৪ ভরি সোনার গহনা এবং নগদ ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায় তারা।সব মিলিয়ে একটা বাড়িতেই লক্ষ্যাধিক টাকার চুরি হয় । বাকি তিনটি বাড়িতে দরজা ভেঙে চোরেরা ঘরে ঢুকলেই বাড়িতে সেরকম কিছুই না থাকার কারণে চুরি থেকে বেঁচেছেন তারা। তবে এভাবে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।এলাকাবাসী সুমন মুখার্জি জানান এলাকায় পুলিশি টহল দেবার ব্যবস্থা করুক প্রশাসন ও চোরের সন্ধান করে তাদের গ্রেফতার করা হোক ,যাতে এই রকম চুরি আর এলাকায় না হয় তার ব্যবস্থা করা হোক । ঘটনাস্থল পরিদর্শন করে অন্ডাল থানার পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments