অনেক গুজব, সম্ভাবনা উড়িয়ে গতকাল সকালেই জানা গিয়েছিল, মাঠে ফিরছেন না স্মিথ, তার জায়গায় অপরিবর্তিত মারনাস লাবুসাগনে। প্রসঙ্গত, গত ম্যাচেই আইসিসির নতুন নিয়মানুসারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মারনাস।
গতকালের ম্যাচে বৃষ্টির জন্য দেরি হয় টস। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
স্টিভ স্মিথ চোট পাওয়ার পর অস্ট্রেলিয়া সহ ক্রিকেটপ্রেমীরা আন্দাজ করেছিলেন শোচনীয় অবস্থার মুখে পড়তে পারেন অস্ট্রেলিয়া দল। হলো তাই, ১৭৯ তেই গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসালো জোফ্রে আর্চার।
শুরু থেকেই নড়বড়ে ব্যাটিং অস্ট্রেলিয়ার, তবে ওয়ার্নারের নয়। অস্ট্রেলিয়ার ১২ রানে প্রথম উইকেট ফেলে ঝটকা দেন জোফ্রে আর্চার, ব্যক্তিগত ৮ রানে আউট হন মার্কাস হ্যারিস। এর পরে আরো ১৩ রান যোগ করতেই ২৫ রানে,ব্যক্তিগত ৮ রানে খোয়াজাকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। ২ উইকেটে ২৫ থেকে ওয়ার্নার-লাবুসাগনে জুটি ১১১ রান যোগ করেন। এরপর ব্যক্তিগত ৬১ রানে ওয়ার্নারকে আউট করেন জোফ্রে আর্চার। এরপর তাসের ঘরের মত গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
১৩৮ -এ ব্যক্তিগত ০ রানে ট্রভিস হেড কে আউট করেন ব্রড, ১৩৯ রানে অস্ট্রেলিয়ার ৬ নম্বর ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েডকেও ব্যক্তিগত ০ রানে আউট হয়ে ফিরতে হয় প্যাভিলিয়নে, আউট করেন জোফ্রে। এরপর টিম পেইন ব্যক্তিগত ১১, জেমস প্যাটিনসন ব্যক্তিগত ০২, প্যাট কামিন্স ব্যক্তিগত ০ , লাবুসাগনে ব্যক্তিগত ৭৪ এবং নাথান লিওন ব্যক্তিগত ১ রানে আউট হন। জস হেজেলউড ব্যক্তিগত ১ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে জোফ্রে আর্চার ৬ টি, স্টুয়ার্ট ব্রড ২টি, এবং ক্রিস ওকস ও বেন স্টোকস ১ টি করে উইকেট নেন।
ইংল্যান্ড - জ্যাসন রয়, ররি বার্নস, জো রুট, জো ডেনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ার্স্ট, ক্রিস ওকস, জোফ্রে আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।
অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, মারনাস লাবুসাগনে, ট্রভিশ হেড, ম্যাথিউ ওয়েড, টিম পেইন, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, নাথান লিওন, জস হেজেলউড।



No comments