তৃতীয় অ্যাশেজের দ্বিতীয় ইনিংসে ১১২ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বড় রান করলেও এই ম্যাচে প্রথম উইকেটে ব্যক্তিগত ০ রানে আউট হন ওয়ার্নার, আউট করেন ব্রড। এরপর ব্যাট করতে নামেন উসমান খোয়াজা। এরপর দলের ৩৬ রানে জ্যাক লিচের ওভারে ব্যক্তিগত ১৯ রানে আউট হন অন্যতম অজি ওপেনার মার্কাস হ্যারিস, ৪ নম্বরে ব্যাট করতে নামেন স্মিথ পরিবর্তিত মারনাস লাবুসাগনে। এরপর দলের ৫২ রানে ব্যক্তিগত ২৩ রানে ক্রিস ওকসের ওভারে আউট হন উসমান খোয়াজা। খোয়াজা আউট হতেই ব্যাট করতে নামেন ট্রভিস হেড। এরপর লাবুসাগনে ও হেড ৪৫ রান যোগ করার পরেই ব্যক্তিগত ২৫ রানে স্টোকসের ওভারে আউট হন হেড।
এরপর ব্যাটে নামেন ম্যাথিউ ওয়েড। এরপর আর একটি বড় পার্টনারশিপ গড়ে তোলেন লাবুসাগনে-ওয়েড জুটি। ৫ম উইকেটে তারা ৬৬ রান যোগ করেন। এরপর ১৬৩ রানে ৫ম উইকেটে ব্যক্তিগত ৩৩ রানে স্টোকসের ওভারে আউট হন ওয়েড। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক টিম পেইন। কিন্তু খাতা না খুলেই দলের ১৬৪ রানে ব্রডের ওভারে আউট হন তিনি।
মারনাস লাবুসাগনে ব্যক্তিগত ৫৩ রানে এবং জেমস প্যাটিনসন ব্যক্তিগত ২ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে ব্রড ও স্টোকস ২টি করে, এবং ওকস ও লিচ ১টি করে উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড - জ্যাসন রয়, ররি বার্নস, জো রুট, জো ডেনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ার্স্ট, ক্রিস ওকস, জোফ্রে আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।
অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, মারনাস লাবুসাগনে, ট্রভিশ হেড, ম্যাথিউ ওয়েড, টিম পেইন, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, নাথান লিওন, জস হেজেলউড।



No comments