বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে খুন স্বামী। গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত আড়গড়ি শ্রীপল্লী এলাকায়। এখানকার বাসিন্দা তরক দাসকে ধারালো অস্ত্র দিয়ে খুপিয়ে খুন করা হয়। পরিকল্পনা করে স্ত্রী জ্যোতি দাস ও তার দুই প্রেমিক শম্বু ভূঁইয়া ও সনাতন ভ্যুইয়া তারককে খুন করে। এই ঘটনায় সকরাইল থানার পুলিশ অভিযুক্ত জ্যোতি দাস ও সনাতন ভূঁইয়াকে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্ত পলাতক।মৃতের মার দাবি তাঁর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে।এর আগে বেশ কয়েকবার শম্বুর সঙ্গে পালিয়ে গিয়েছিল জ্যোতি। পরে তাকে ফিরিয়ে আনা হয়। কিন্তু তাদের প্রেমের রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল তারক। এরপরই তরককে খুনের পরিকল্পনা করা হয় বলে দাবি মৃতের পরিবারের।
from বাংলা খবর http://bit.ly/2VnrnVv


No comments