দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটা নগর এ দুই বন্ধুর গালাগালি দেওয়া কে কেন্দ্র করে বচসা, তার জেরেই হাতাহাতি এবং পরে মারপিট। আচমকাই এক বন্ধু সমর ভাদুক(৩০) বন্ধু পার্থ মজুমদারের মাথায় পেরেক লাগানো বাঁশ দিয়ে মাথায় আচমকা মারলে রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পরে পার্থ মজুমদার। সঙ্গে সঙ্গে পাড়ার লোকেরা রক্তাক্ত অবস্থায় পার্থকে মহেশতলা থানায় নিয়ে আসলে মহেশতলা থানার পুলিস তৎক্ষণাৎ পার্থকে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এবং পার্থর বন্ধু বাপি ওরফে সমর ভাদুককে আটক করে থানায় বসিয়ে রাখেন। আজ সকাল বেলা পার্থর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হলে মহেশতলা থানার পুলিশ সমর ভাদুক কে ৩০২/ ৩৪ ধারায় মামলা দায়ের করে আজ আলিপুর কোর্ট এ পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার অনুরোধ করা হবে, কারণ সমর পুলিশি জেরার মুখে এই কথা স্বীকার করেছেন।
সে সময় পার্থ এবং সমর ছাড়াও আরো কয়েকজন উপস্থিত ছিল। মজুমদার পরিবারে শোকের ছায়ার পাশাপাশি এলাকাতেও সকলের দৃষ্টি রাস্তার দিকে কখন আসে পার্থ মজুমদারের নিথর দেহ। পরিমল মজুমদার অর্থাৎ পার্থ মজুমদারের বাবার অভিযোগের ভিত্তিতেই সমর কে মহেশতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

from বাংলা খবর http://bit.ly/2HkWoWr

No comments