দিদি ও মোদী প্রতিহিংসার রাজনীতিতে মেতেছে। দিদি মোদির লড়াইকে মুরগি লড়াই বলে উপহাস করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সম্প্রতি বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে সরব রাজনৈতিক দলের নেতারা। বুধবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে বিদ্যাসাগর মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা করেন অধীর চৌধুরী। পাশাপাশি, রাজ্যে বিজেপির মাথা চারা দেওয়ার পিছনে সরাসরি তৃনমূল নেত্রীকেই দায়ী করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।তিনি বলেন গোটা ভারতবর্ষে নির্বাচন চলছে অথচ যত সন্ত্রাস পশ্চিমবঙ্গেই।মুখ্যমন্ত্রী নিজেই লাল কার্পেট পেতে বিজেপিকে এই রাজ্যে এনেছে,যাতে দুই দল মিলে সাম্প্রদায়িক ফায়দা লুটতে পারে।
from বাংলা খবর http://bit.ly/2LZQUVt

No comments