ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে

কান্দি-বহরমপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় যাত্রী বোঝাই  ভরসা নামে একটি বেসরকারি বাস। ঘটনায় গুরুতর জখম হয়েছে প্রায় ৩০জন বাসযাত্রী। জানা গিয়েছে- বুধবার বহরমপুর থেকে কান্দি গামী একটি বেসরকারি বাস কান্দির ঘনশ…









 কান্দি-বহরমপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় যাত্রী বোঝাই  ভরসা নামে একটি বেসরকারি বাস। ঘটনায় গুরুতর জখম হয়েছে প্রায় ৩০জন বাসযাত্রী। জানা গিয়েছে- বুধবার বহরমপুর থেকে কান্দি গামী একটি বেসরকারি বাস কান্দির ঘনশ্যামপুর এলাকার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে উপস্থিত হয় কান্দি থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় মানুষজন ও পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করা হয়েছে।


from বাংলা খবর http://bit.ly/2HlYzJ3

No comments