নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাই মোড়ে পুলিশ পরিচয় দিয়ে দুই ব্যক্তি বাস যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে গিয়ে সাধারণ মানুষের কাছে ধরা পড়ল। অবশেষে শিলিগুড়ি পুলিশ এসে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দুই ব্যক্তি অবসরপ্রাপ্ত শিলিগুড়ির পুলিশ কর্মী। অভিযোগ উঠেছে এই অবসরপ্রাপ্ত দুই পুলিশ কর্মী বিভিন্ন সময় বাসে উঠে বাস যাত্রীদের থেকে টাকা ছিনিয়ে নিত ভয় দেখিয়ে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি শিলিগুড়ি এবং কোচবিহার শিলিগুড়ি রুটের সমস্ত বাসে উঠে বাস তল্লাসী চালাত এই দুই ব্যক্তি। জলপাই মোর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন সময়ে এই দুই ব্যক্তি বাস যাত্রীদের কে ভয় দেখিয়ে অর্থ নিয়ে নিত। কিন্তু এই দুই ব্যক্তি কে হাতেনাতে ধরতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে শিলিগুড়ির জলপাই মরে পুনরায় ওই দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে বাস যাত্রীদের ব্যাগ তল্লাশি শুরু করে তখন স্থানীয় বাসিন্দারা দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের পরিচয় জানতে চায়। দুই ব্যক্তি প্রথমে পুলিশ বলে পরিচয় দেয়। পরে চাপে পড়ে দুই ব্যক্তি স্বীকার করেন তারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। স্থানীয় বাসিন্দারা তখন খবর দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায়। খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট এর পুলিশ। খালপাড়া আউটপোস্ট এর পুলিশ এসে দুই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে আটক করে খালপাড়া আউট পোস্টে নিয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে অবশেষে এলাকায় উত্তেজনা কমে। শিলিগুড়ির যে গৃহবধূর ব্যাগ তল্লাশি করছিলেন ওই অবসরপ্রাপ্ত 2 পুলিশ কর্মচারী সেই মহিলা এসে শিলিগুড়ি খালপাড়া আউট পোস্টে লিখিত অভিযোগ জমা দেন। খালপাড় আউটপোস্ট এর পুলিশ সূত্রে জানা গিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউট পোস্টের তদন্তকারী অফিসারেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি বাস যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ভয় দেখিয়ে অর্থ নিয়ে নিত।
from বাংলা খবর http://bit.ly/2WLxeFv

No comments