গত ২৪ সে সেপ্টেম্বর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আট সপ্তাহের প্রসূতির জরায়ুর টিউমার সারিয়ে ভ্রুন রক্ষা করেছিল বনগাঁ ডাঃ জে আর ধর হসপিটালের চিকিৎসকেরা। ভ্রুন রক্ষা করা গেলেও শিশুকে সুস্থ ভাবে জন্ম দেওয়াটা ছিল আর একটা নতুন চ্যালেঞ্জ। আর সেই কারনেই ওই প্রসূতির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক মহিতোষ মণ্ডলকে। প্রতিনিয়ত অবজারভেশনে রেখেছিলেন চিকিৎসক।৬ই মে সোমবার সেই রক্ষা পাওয়া ভ্রুনকে সিজার করে জন্ম দিলেন চিকিৎসক মহিতোষ ও তার সহযোগী চিকিৎসকেরা। সুস্থ শিশুকে বাড়ি নিয়ে যাবার পথে গাইঘাটার চাঁদপাড়া ফুলঝুটির বাসিন্দা ঢালি দম্পতী হাসি মুখে চিকিৎসকদের ভগবানের আসনে বসিয়ে বলেন সন্তান পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। মা হওয়ার স্বাদ পেলাম শুধু মাত্র হাসপাতালের ডাক্তার বাবুদের জন্য। সুস্থ কন্যা সন্তান হওয়ায় খুশি দম্পতি ও চিকিৎসকেরা। চিকিৎসক মহিতোষ মণ্ডল জানান এই বাচ্চাটিকে জন্ম দেয়া আমার কাছে একটি চ্যালেঞ্জ ছিল। সকলের সহযোগিতায় ছাড়া আমার একার কক্ষে তা সম্ভব হত না।
ডাক্তারবাবুদের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে এই ঘটনা প্রমান করে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে বাদ দিলে চিকিৎসক সর্বদা রোগীর সেবায় নিয়োজিত।
from বাংলা খবর http://bit.ly/2VrbhtR


No comments