দক্ষিণ২৪ পরগনা জেলার কুলপি থানার ঈশ্বরী পুর গ্রাম পঞ্চায়েতের আট মনোহরপুরে একটি খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত যুবকের নাম যাদব হালদার(৩২) বাবার নাম প্রহ্লাদ হালদার। গত দুদিন ধরে প্রহ্লাদ নিখোঁজ ছিল বলে জানা যায়। চতুর্দিকে খোঁজাখুজি করার পর আজ সকালে বাড়ির লোকজন কুলপি থানায় মিসিং ডায়েরি করার উদ্দেশ্যে যায় ঠিক তখনই খবর আসে খালের মধ্যে এক মৃতদেহ ভাসছে কুলপি থানার পুলিশ সহ পরিবারের লোকজন গিয়ে প্রহ্লাদ এর মৃতদেহ ভাসতে দেখে। পারিবারিক সূত্রে জানা যায় মৃত প্রহ্লাদ এর সঙ্গে একই গ্রামের এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল বহুদিন ধরে তার জেরে গত লক্ষ্মী পূজার সময় ওই মহিলার দেওর ও বাড়ির লোকজন রাতে প্রহ্লাদকে প্রচণ্ড মারধর করে ছিল। গ্রামীণ সালিশি সভার মাধ্যমে এলাকার মানুষ সেটা মিটিয়ে দেবার চেষ্টা করে। মারধরের পরও সে সম্পর্ক থেকে সরে আসেনি বলে জানা যায় সে সম্পর্ক রেখেছিল ওই মহিলার সঙ্গে। পরিবারের লোকজনের অভিযোগ ওই সম্পর্কের জেরে প্রহ্লাদ কে খুন করা হয়েছে। গত লক্ষ্মী পূজার সময় যারা প্রহ্লাদকে কে মারধর করেছিল তাদের নামে কুলপি থানায় অভিযোগ করা হয়েছে ।পুলিশ মৃতদেহ ডায়মন্ড হারবার এ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় অভিযোগ তারা পেয়েছেন পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন উদ্ধার করা যাবে তবে ইতিপূর্বে অভিযুক্তদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া শুরু করেছে কুলপি থানার পুলিশ।
from বাংলা খবর http://bit.ly/2JHa3bI


No comments