বারাসতঃ রাজ্যে গণতন্ত্র নেই। আইনের নামে প্রহসন চলছে। বারাসতে বিজেপির ঘরোয়া বৈঠকে হামলা ও অরবিন্দ মেননের গাড়ি ভাঙচুরের ঘটনা এমনই প্রতিক্রিয়া জানালেন মুকুল রায়।
সোমবার রাতে বারাসতে বিজেপি নেতা তুহিন মণ্ডলের বাড়িতে বৈঠক চলার সময় সেখানে হামলা চালায় তৃণমূল। অরবিন্দ মেনন-সহ কয়েকজন বিজেপি নেতার গাড়ি ভাঙচুর হয়। পুলিশ গিয়ে সেখান থেকে বিজেপি নেতাদের থানায় নিয়ে যায়। সিজ করা হয় ওই গাড়িগুলো। দলীয় নেতারা আক্রান্ত হওয়ার খবর পেয়ে রাত দেড়টা নাগাদ বারাসত থানায় আসেন মুকুল রায়। থানা থেকে বেরোনোর সময় মুকুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'রাজ্যে কোনও গণতন্ত্র নেই। আইনের নামে প্রহসন চলছে। আমরা রাত পোহালে নির্বাচন কমিশনের কাছে সমস্ত অভিযোগ জানাব। সঙ্গে জেলার পুলিশ সুপার ও বারাসত থানার আইসিকে অপসারণের দাবি জানাব। এই এসপি ও আইসিকে রেখে আগামী ১৯ তারিখ ভোট করা যাবে না।'
from বাংলা খবর http://bit.ly/2Hlh3cD

No comments