নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-বিজেপি জিততেই ফুলবাড়িতে দখলমুক্ত করল পার্টি অফিস। ধারে কাছে ভীরেনি তৃণমূল। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ির ক্যানেল মোড়ে বিজেপির দলীয় কার্যালয় গত পঞ্চায়েত নির্বাচনের পর দখল নিয়ে রেখেছিল তৃণমূল। এ নিয়ে গন্ডগোল, মামলাও গড়িয়েছে। কিন্তু কোনভাবেই বিজেপির পার্টি অফিসটি দখলমুক্ত করতে পারেনি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত রায় জয়ী হওয়ার খবর পেয়ে সেই দলীয় কার্যালয় নিজেদের দখলে নিল বিজেপি। ফুল, বেলপাতা ও গঙ্গাজল ছিটিয়ে দলীয় কার্যালয় 'শুদ্ধ' করে কার্যালয়ে প্রবেশ করেন বিজেপি কর্মী সমর্থকরা। কোনরকম প্রতিরোধ হয়নি। আশেপাশে তৃণমূল কর্মীদের দেখা যায়নি। তবে উত্তেজনার আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। এদিন সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ি দলীয় কার্যালয়ের সামনে ট্রেন্ড করে এবং ভোটের ফলাফল জানার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। সকালে প্রচুর কর্মী সমর্থক জায়ান্ট স্ক্রিনে ফলাফল দেখতে ভিড় করেছিলেন । কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপির লিড বাড়তে থাকায় ধীরে ধীরে ভীর কমতে শুরু করে । দুপুরের পর পুরো ফাঁকা হয়ে যায় তৃণমূলের ট্রেন্ড । এদিন বিকেলে বিজেপির পক্ষ থেকে ক্যানাল মোড় থেকে একটি বিজয় মিছিল শুরু হয়ে ফুলবাড়ি বাজার পরিক্রমা করে আবার ক্যানাল মোড়ে এসে শেষ হয়। এ ব্যাপারে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার বিজেপির সাধারণ সম্পাদক বাবলু মন্ডল বলেন, আমাদের দলীয় কার্যালয় তৃণমূলের গুণ্ডাবাহিনীর জবরদস্তি দখল করে রেখেছিল। সেই দলীয় কার্যালয় আজ নিজেদের দখলে নেওয়া হল । আমাদের আনন্দ উচ্ছাস শান্তিপূর্ণভাবেই হয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2ExKgzh

No comments